জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ড. নিলোফার চৌধুরী মনিকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৪ মে, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজারের সামনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন্দ, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল আলম নান্নু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিধান সেন, শ্রম ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী আনিছুর রহমান, কার্যকরী সদস্য মো. সিদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, জামালপুর জেলার সনামধন্য পরিবারের কৃতিসন্তান হলেন নিলোফার চৌধুরী মনি। তিনি দুই বারের মত এমপি হলেন। যিনি বিগত ১৭টি বছর টিভিতে টক শো করে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐকবদ্ধ করেন। বিএনপির দুঃসময়ে হাল ধরেন এই নিলোফার চৌধুরী মনি। তাকে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত করায় আমরা খুবই আনন্দিত। দলমত নির্বিশেষে দোকান মালিক সমিতিসহ ও জামালপুর জেলার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে নিলোফার চৌধুরী মনি এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















