ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

১ মার্চ জাতীয় ভোটার দিবস

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ১ মার্চ জাতীয় ভোটার দিবস। ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ঢাকাসহ সারাদেশে দিবসটি পালিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে জাতীয় ভোটার দিবস পালনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরূল হুদাসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব শোভাযাত্রায় অংশ নেবেন।

বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস উদযাপন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া সারাদেশে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমূখর পরিবেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ সাংবাদিকদের জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয় এবং দেশ প্রেমিক শহীদদের আত্মদানের বিনিময়ে জাতীয় জীবনে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। শহীদদের রক্তে রাঙ্গানো মাসটি মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় হওয়ায় ১ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে।

গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে সাধারণ জনসাধারণ ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে।

দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।

গত বছরের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় দিবসটি পালনের অনুমোদন দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

১ মার্চ জাতীয় ভোটার দিবস

আপডেট সময় ১১:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯