ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ শুরু

জামালপুর : শাহ জামাল (রহ:) মাজারে পবিত্র ওরশ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মহাসত্যের দিক নির্দেশক শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহ:) স্মরণে জামালপুরে নয়দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক, শোভাযাত্রা, গিলাপ চড়ানো এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১০ মে, রবিবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে হযরত শাহ জামাল (রহ:) মাজারে গিলাপ চড়ানো হয়।

এ সময় হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি সৈয়দুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো চিশতীসহ মাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ওরশ মোবারকের আজকে প্রথম দিন। আমরা শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। মাজার শরিফে গিলাপ চড়িয়েছি। বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ এশা দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। নয়দিনব্যাপী পবিত্র ওরশ মোবারকে সারা বিশ্বব্যাপী জামাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানদের হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গণে এসে পবিত্র ওরশকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান জানাচ্ছি।

হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গণে বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহ জামালের (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এর আগে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া।

হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মনোয়ার ইসলাম খসরু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন প্রমুখ।

এশার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হয়। পবিত্র ওরশ মোবারক ১০মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে বলে জানান মাজার কর্তৃপক্ষ।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ শুরু

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬