ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার দুই মাদক কারবারি নিজাম উদ্দিন ও সুজন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ এপ্রিল, সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।২৮ এপ্রিল, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুই মাদক কারবারিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৭ এপ্রিল রাতে উপজেলার চরপাকেরদহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা বড়িসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ২৮ এপ্রিল দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬