ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বৈশাখী আয়োজন

জামালপুর : বর্ষবরণের আয়োজনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম। ছবি : বাংলারচিঠিডটকম

ভাগ্যবিড়ম্বিত শিশুদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বৈশাখী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৪ এপ্রিল, মঙ্গলবার পহেলা বৈশাখে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় শিশুরা। বেলা ৩টায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র বালক শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।

জামালপুর : বর্ষবরণের আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশন করে শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন করেন কেন্দ্রে উপ-প্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান আলমগীর। তিনি মনোজ্ঞ সংগীতও পরিবেশন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রতিটি নিবাসী শিশু খুবই মেধাবী। তাদের যথাযথ পরিচর্চা করা হলে তারা একদিন ভাল মানুষ হিসাবে গড়ে উঠবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ কেন্দ্রে শিশুরা প্রচলিতধারায় পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক বেশি মনোযোগী। প্রতিটি অনুষ্ঠানে তাদের সংগীত ও নৃত্য পরিবেশন সবাইকে মুগ্ধ করে। তিনি কেন্দ্র পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টদের সুস্থধারার সংস্কৃতিচর্চার প্রতি অধিক মনোনিবেশ করার আহ্বান জানান।

জামালপুর : বর্ষবরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম ও অন্যান অতিথিবৃন্দ। ছবি :
বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে কেন্দ্রের নিবাসী শিশুরা নৃত্য, সংগীত পরিবেশন করে। তাদের শৈল্পিক পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শক, শ্রোতারা প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বৈশাখী আয়োজন

আপডেট সময় ১০:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬