ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বকশীগঞ্জ : সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও আব্দুল হাই। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ, বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে  দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে পুলিশ, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরে তারা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬