ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল!

ধসে পড়েছে ইসলামপুর থানা ভবনের নির্মাণাধীন ছাদ

ইসলামপুর : ধসে পড়েছে ইসলামপুর থানা ভবনের নির্মাণাধীন ছাদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর থানা ভবনের নির্মাণাধীন ছাদ ধরে পড়েছে। এতে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ মার্চ, সোমবার বিকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ মার্চ, সোমবার বিকালে নির্মাণাধীন ভবনের সদ্য ডালাই করা ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দারপাড়া গ্রামের শ্রমিক আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চান ও বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

ভবনের নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি এ প্রতিবেদককে বলেন, ছাদ ঢালাইয়ের ব্যবহৃত সাটারিংয়ের যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিতকরণে গাফিলতি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত

ধসে পড়েছে ইসলামপুর থানা ভবনের নির্মাণাধীন ছাদ

আপডেট সময় ১২:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬