”আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
৮ মার্চ, রবিবার নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়নে সিডস কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নাধী জামালপুর জেলা দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলা যথাযোগ্যভাবে এই দিবসটি উদযাপন করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘ সিডস প্রকল্প, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, টিভেট ফোরাম, সিএসপি ফোরাম, সংলাপ ও সংলাপ ফোরামের যৌথ উদ্যগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফডিপি পরিবার ও আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপের কিশোর-কিশোরীবৃন্দ, টিভেট ফোরামের যুবক-যুবতী, সিএসপি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফয়জুর রহমান, হিসাব রক্ষক সাইফুল ইসলাম ও ইউপি মহিলা সদস্য আম্বিয়া বেগম। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আতাহার আলী, ইউপি সদস্য মো. রকিবুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য মোছা. বেদেনা বেগম উপস্থিত ছিলেন। মেস্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান, ইউপি মহিলা সদস্য আখি আক্তার, শরীফপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য শেফালি বেগম, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের জেন্ডার বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের জেন্ডার বিষয়ক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৭৯ জন পুরুষ ও ৬৮০ জন নারীসহ মোট ৭৫৯ জন অংশ নেন।
দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়নপর্যায়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, ইউপি মহিলা মেম্বার মানিকজান ও ইউপি সদস্য মো. আক্তার হোসেন ও রফিকুল ইসলাম, হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা সদস্য ছয়ফুল বেগম, আকন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়ানবী। ডাংধরা ইউনিয়নে জোয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিজল হক। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের জেন্ডার বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের জেন্ডার বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৫৭ জন পুরুষ ও ৫৩৩ জন নারীসহ মোট ৫৯০ জন অংশ নেন।

জামালপুর : আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম
ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নাজমা বেগম ও মনজুয়ারা বেগম, গাইবান্ধা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল আলিম ও ইউপি সদস্য ইদ্রিস আলী, নজরুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য চমকফুল বেগম, পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, প্রশাসনিক কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম ও ইউপ সদস্য সাইফুল ইসলাম ও মান্না মিয়া এবং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছালাম মিয়া। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের জেন্ডার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের জেন্ডার বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৯৯ জন পুরুষ ও ৬৩৪ জন নারীসহ মোট ৭৩৩ জন অংশ নেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার হিসাবে জামালপুর সদর উপজেলার ১২টি সংলাপের ২৪০ জন, ইসলামপুর উপজেলার ১২টি সংলাপের ২৪০ জন ও দেওয়ানগঞ্জ উপজেলার ১২টি সংলাপের ২৪০ জন কিশোরীর মাঝে শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 









