ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বিজিবির অভিযানে ভারতীয় জিরা উদ্ধার

বকশীগঞ্জ : বিজিবির অভিযানে উদ্ধার ২০ কেজি ভারতীয় জিরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

৭ মার্চ, শনিবার সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।

ধানুয়া কামালপুর বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় ২০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান এ প্রতিবেদককে বলেন, জব্দ করা জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বিজিবির অভিযানে ভারতীয় জিরা উদ্ধার

আপডেট সময় ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬