জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
৭ মার্চ, শনিবার সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।
ধানুয়া কামালপুর বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় ২০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান এ প্রতিবেদককে বলেন, জব্দ করা জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 









