ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা

দিনদুপুরে অটোরিকশাভ্যান ছিনতাই

জামালপুর : অটোরিকশাভ্যানচালক আকালু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে বৃদ্ধ অটোরিকশাভ্যানচালক আকালু মিয়ার অটোরিকশাভ্যানটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

৬ মার্চ, শুক্রবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রীবেশে আকালু মিয়ার অটোরিকশাভ্যানে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এরপর অটোরিকশাভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ছিনতাইকারী। আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, এই অটোরিকশাভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম। এখন আমি কি করে খাব। সমিতির কিস্তি দিব কি দিয়ে। আমি এখন অসহায়।

এ নিয়ে ওই বৃদ্ধ মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন,  অটোরিকশাভ্যান ছিনতাইয়ের কথা জানার পর পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি।তবে ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।

জনপ্রিয় সংবাদ

দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

দিনদুপুরে অটোরিকশাভ্যান ছিনতাই

আপডেট সময় ০৯:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬