২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদ সদস্য মো. শরীফুল আলম একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।
এদিন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদশ-নাসিব এর পক্ষ থেকে নাসিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে তাদের দপ্তরে গিয়ে এক সৌজন্য সাক্ষাতে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাতে নাসিব এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নুরুল গণি শোভন এবং নাসিব সংস্কার কমিটির আহ্বায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান ও অন্যান্য নাসিব নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপিকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নাসিব কেন্দ্রীয় পরিচালনা পষর্দের সহ-সভাপতি এ কে এম মুজিবুর রহমান, পরিচালক খলিলুজ জামান, কেন্দ্রীয় সাধারণ পষর্দের সদস্য এ বি এম সিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নাসিব সংস্কার কমিটির আহ্বায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান এ প্রতিবেদককে বলেন, বাণিজ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আমাদের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ পরিবেশে মতবিনময় হয়েছে। এ সময় দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের টেকসই উন্নয়ন, উদ্যোক্তা সহায়ক নীতিগত পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যতে সরকার ও নাসিবের মধ্যেযোগিতামূলক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের বাণিজ্য ও শিল্পখাত, বিশেষ করে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাত আগামী দিনে আরও শক্তিশালী ও সম্প্রসারিত ভূমিকা রাখতে সক্ষম হবে বলে নাসিব আশা করছে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















