ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

মাদারগঞ্জে সিএনজি-মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

মাদারগঞ্জ : গুরুতর আহতদের নেয়া হয় মাদারগঞ্জ হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের (কাকরা গাড়ি) মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন- নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। তাদের মধ্যে গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু’জন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, গতকাল ২৩ ফেব্রুয়ারি, সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যায়। তাকে শেষবারের মত দেখার জন্য জামালপুর থেকে সিএনজিযোগে আসছিলেন বীথি ও তার ছেলে জাহিল। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলে পড়েন তারা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার আবু রায়হান এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিল নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দু’জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সিএনজি-মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

আপডেট সময় ১২:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬