ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নারী-পুরুষের সমতা ও সুসম্পর্ক উন্নয়নে ‘পুরুষের সম্পৃক্ততা’ বিষয়ক প্রচারণা

জামালপুর : পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে পুরুষের ইতিবাচক ভূমিকা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা অনুষ্ঠানে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : ইমরান মাহমুদ

পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে পুরুষের ইতিবাচক ভূমিকা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হলো বিশেষ প্রচারণা কর্মসূচি।

১৮ ফেব্রুয়ারি, বুধবার সকালে জামালপুর সদরের ডিটিআরসি (DTRC) মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “নারী পুরুষের সমতা সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা।”

আয়োজনটি পরিচালনা করে ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন’- জেসমিন প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর আলম। বিশেষ অতিথি হিস বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনে এবং নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করতে পুরুষের সহযোগিতামূলক মনোভাব অপরিহার্য।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে সমাজের বিভিন্ন স্তরের অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন স্থানীয় নারী উদ্যোক্তা এবং কমিউনিটি মার্কেট এজেন্টবৃন্দ। এছাড়াও তৃণমূল পর্যায়ের প্রডিউসার গ্রুপের সদস্যদের স্বামীগণ, ‘মেন-কেয়ার’ অ্যাম্বাসেডর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজ এতে উপস্থিত ছিলেন।

জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি জানান, প্রকল্পটি ২০২৩ সাল থেকে জামালপুর জেলার চারটি উপজেলায় (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করে আসছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় ২০১৮-২০২৩ মেয়াদে পরিচালিত এনএসভিসি প্রকল্পের একটি বর্ধিত অংশ। প্রকল্পটি নারীদের বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণ এবং জেন্ডার বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারী পুরুষেরা পারিবারিক কাজে নারীদের সহায়তা করার এবং নারী-পুরুষের সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে নারী-পুরুষের সমতা ও সুসম্পর্ক উন্নয়নে ‘পুরুষের সম্পৃক্ততা’ বিষয়ক প্রচারণা

আপডেট সময় ১০:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬