ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুর : সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এমপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে জামালপুরের বেকার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

৯ ফেব্রুয়ারি, সোমবার রাতে জামালপুর পৌরসভার রশিদপুরে এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নিজ এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জামালপুরের ব্র্যান্ডিং পণ্য হস্তশিল্পজাত নকশীকাঁথা। এই নকশী শিল্পকে প্রভূত উন্নয়ন সাধন করে মা-বোনদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মতবিনিময় সভায় তিনি বলেন, জামালপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য জিহাদ ঘোষণা করা হবে। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১১:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬