ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বিএনপি ও বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

বকশীগঞ্জ : জামায়াতে যোগদানকারী নেতা-কর্মীদের বরণ করে নেন প্রার্থী নাজমুল হক সাঈদী। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও অন্যান্য দলের দুই শতাধিক নেতা-কর্মী। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী, এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন, জামায়াতের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইলিয়াছ হোসেন, জামায়াতের যোগদান করা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে যোগদানকারী নেতা-কর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল।

বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বিএনপিনেতা মাসুদ রানা ও সালামত উল্লাহসহ অন্যান্য নেতা-কর্মীরা জামায়াতে যোগদানের পর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সাথে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বিএনপি ও বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ১০:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬