ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

ইঁদুরে তার কাটায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী : যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

ইঁদুর বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় ব্ল্যাকআউট হয়ে যমুনা সারকারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৪ ফেব্রুয়ারি, বুধবার গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।

কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে ৭ ফেব্রুয়ারি, শনিবার নাগাদ উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কোথাও ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকেরা জানান, দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত বছরের ২৪ নভেম্বর গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হলেও কখনও গ্যাসচাপ কমে যাওয়ায়, কখনও প্রযুক্তিগত ত্রুটিতে উৎপাদন থেমেছে। এবার নতুন যুক্ত হল ইঁদুরের উপদ্রব।

দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ায় কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে গত ২২ জানুয়ারি রাতে আবারও গ্যাস সংকট দেখা দেয়। একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে টানা ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসার মেরামতের কাজ শেষে ১২ দিনের মাথায় ৩ ফেব্রুয়ারি রাত থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইঁদুরে তার কাটায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট সময় ১০:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬