ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে জামালপুর চ্যাম্পিয়ন

জামালপুর : অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে জামালপুর জেলা দলের ফুটবলারেরা। ছবি : বাঁধন হোসেন

জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে শেরপুর (৪) জেলা দলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালপুর জেলা ফুটবল দল। ২৫ জানুয়ারি, রবিবার বিকালে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শীতলক্ষ্যা জোনের আটটি জেলা দল অংশ নেয়। দলগুলো হল-জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠারেনর প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও আনার্স-আপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন।

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভাল ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলব।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে জামালপুর চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬