ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : আপেলের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২৫ জানুয়ারি, রবিবার দুপুরে মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর গ্রামের ফুতুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রেন ধরার কথা বলে একই গ্রামের আব্দুল্লার ছেলে রিপন মিয়া (২৫) আপেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আপেল নিখোঁজ ছিলেন। তার পরিবারের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ২৫ জানুয়ারি দুপুরে মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় আখক্ষেত থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে আপেলের মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ এ প্রতিবেদককে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জ আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬