ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১ প্রার্থী

জামালপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। ২০ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়। সেই তালিকা অনুসারে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তার প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি এই আসনে তার স্বামী বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এছাড়া জামালপুর-৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এবি পার্টি জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে।

তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে চারজন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো. আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে চারজন প্রার্থী হলেন- এ. ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নয়জন প্রার্থী হলেন- মো. মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো. মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ছয়জন প্রার্থী হলেন- মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো. আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো. ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো. কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর-৫ (সদর) আসনে আটজন প্রার্থী হলেন- শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আক্কাস আলী (সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো. আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১ প্রার্থী

আপডেট সময় ১০:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬