ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন

জামালপুর : লেখক শাহীনা সোবহানের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ও অন্যান্য কবিসাহিত্যিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে লেখক ডাক্তার শাহিনা সোবহান রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৬ জানুয়ারি, শুক্রবার জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী সৈয়দ আব্দুস সোবহান সড়কে লেখকের নিজ বাসায় আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ডাক্তার শাহীনা সোবহান, সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জয়শ্রী ঘোষ, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, কবি মাহবুব বারী, অধ্যাপক একেএম ফজলুল হক, কবি সাজ্জাদ আনসারি, তারিকুল ফেরদৌস, কবি ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, কর্নেল জায়েদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে লেখক রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো- বালিকার জ্বলন্ত সময়, যে তুমি হেঁটে যাও, বসতের রৌদ্রছায়া, অর্ধেক আকাশ, দিনযাপনের খসড়া।

লেখক ডাক্তার শাহীনা সোবহান বলেন, ‘দিনযাপনের খসড়া’ বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটিতে শৈশব স্মৃতি থেকে বর্তমান জীবন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে লেখা ৪৬টি চিঠি স্থান পেয়েছে। ‘বসতের রৌদ্রছায়া’ বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়েছে। এটি একটি কাব্যগ্রন্থ। ‘অর্ধেক আকাশ’ বইটি একটি উপন্যাসগ্রন্থ। ‘বালিকার জ্বলন্ত সময়’ বইটি নতুন প্রকাশিত হয়েছে। এটি জামালপুর ও মুক্তিযুদ্ধ পূর্বাপর ১৯৭৬ পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে রচিত। ‘যে তুমি হেঁটে যাও’ বইটি একটি কাব্যগ্রন্থ এবং নতুন প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি আলী জহির, উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী, ফজলে এলাহী মাকাম, সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল, সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রকাশক ফারুক আহমেদ, সাংবাদিক রাজন্য রুহানীসহ লেখক ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় ১০:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬