ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরের গারো পাহাড়ে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র চায় ধরা

শেরপুর : গারো পাহাড়ে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

‘বাঁচলে প্রকৃতি বাঁচবে দেশ, রক্ষা করি গজনীর পরিবেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি, শনিবার দুপুরে গজনী অবকাশ কেন্দ্রের সীমান্ত সড়কের চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ভয়েস অব পুওর পিপল।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইন এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, ভয়েজ অব পুওর পিপল এর সহ-সভাপতি হাসান ফরহাদ, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না প্রমুখ।

শেরপুর বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বিশাল এলাকা জুড়ে শাল গজারীসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষ ও লতাগুল্ম দিয়ে সমৃদ্ধ ছিল এ ঘন বন। এ বনে এক সময় নানা বৈচিত্রের ফুল, ফল, বন্য প্রাণী ও পাখির অভয়াশ্রম ছিল। কালের পরিক্রমায় বনের ভিতরে যত্রতত্র মানুষের নির্বিচার দখলদারী ও বন ধ্বংসের কারণে অনেক কিছুই আজ হারিয়ে গেছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে গেছে। পাহাড়ের ভিতরে অপরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তুলে স্থাপনা নির্মাণ, গাছ নিধন, পাহাড় কাটা, বর্জ্য ও শব্দ দূষণে আজ জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি অবিলম্বে পরিবেশ বিধ্বংসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে গজনী অবকাশ কেন্দ্রসহ অন্যান্য পর্যটনস্পটকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

শেরপুরের গারো পাহাড়ে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র চায় ধরা

আপডেট সময় ১০:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬