ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেরপুর পৌর কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর

শেরপুর : স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ চাপাতলী কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা স্থাপন করে দেয়। ছবি : বাংলারচিঠিডটকম 

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ শেরপুর পৌর কবরস্থানের জন্য একটি স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর করেছে পৌর কর্তৃপক্ষের কাছে। ২ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর এই আয়োজন করা হয়।

জুমার নামাজের পর চাপাতলী পৌর কবরস্থানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন শেরপুর পৌরসভার পৌর প্রশাসনিক কর্মকর্তা আবু লায়েস মোহাম্মদ বজলুল করিমের কাছে এটি হস্তান্তর করেন। এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, আজকের তারুণ্যের রাসেল মিয়া, নাঈম মিয়া, মো. রবিউল ইসলাম অপু, মো. আলামীন ইসলাম অপু, কবরস্থানের কেয়ারটেকার মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ছাতা হস্তান্তর শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক ও শিক্ষক মো. শামীম মিয়া।

শেরপুর :  চাপাতলী কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা স্থাপন শেষে দোয়া করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আজকের তারুণ্যের সভাপতি মো. রবিউল ইসলাম রতন এ প্রতিবেদককে বলেন, বর্ষা মৌসুমে চাপাতলী পৌর কবরস্থানে কবর খনন ও লাশ দাফন করতে খুবই সমস্যার মুখোমুখি হতে হয়। বৃষ্টির মধ্যেও যাতে কবর খনন কাজ এবং লাশ দাফনের প্রক্রিয়াটি সহজতর হয় এ জন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করছি স্থানান্তরযোগ্য এ ছাতাটি বর্ষা মৌসুমে কবর খনন ও লাশ দাফনের কাজে অনেক উপকার দেবে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শেরপুর পৌর কবরস্থানে স্থানান্তরযোগ্য ছাতা হস্তান্তর

আপডেট সময় ০৯:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬