ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু

সরিষাবাড়ী : অনেক রোগী আসেন চিকিৎসেবা নিতে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিনদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

১ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উদ্যোগে স্থানীয় আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।

এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিমুজ্জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মাহমুদসহ আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মাহমুদ এ প্রতিবেদককে বলেন, ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। এতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী চোখের অপারেশনের সুবিধা পাবেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু

আপডেট সময় ১০:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬