শিশুর সর্বোত্তম সুরক্ষা, যত্ন ও বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৮ ডিসেম্বর বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, জামালপুর এরিয়া প্রোগ্রামসহ উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিটি কার্যক্রম প্রশংসার দাবি রাখে। শিশুর যত্ন ও বিকাশে এপির গৃহীত কার্যক্রম সফল বাস্তবায়নে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যস্থাপক মিনারা পারভীন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর, জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক আলমগীর প্রধান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, গুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানিয়া সুলতানা, বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস.এ সামসুদ্দিন, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, মনিটরিং ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, ব্র্যাক প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















