ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস

সরিষাবাড়ী : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। ছবি : বাংলারচিঠিডটকম

১২ ডিসেম্বর, শুক্রবার সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে তৎকালীন জামালপুর মহকুমার সরিষাবাড়ী থানা শত্রুমুক্ত হয়।

জানা গেছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ১১ নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাবসেক্টর এবং সেক্টর হেড কোয়ার্টার ক্লোজ করার পর সেকেন্ড সেক্টর স্কোয়াড্রন লিডার এম. হামিদুল্লাহ খান যুদ্ধকালীন কমান্ডার নাজিম কোম্পানিকে নির্দেশ দেন। নাজিম কোম্পানির মুক্তিযোদ্ধারা সন্ধ্যায় চর জামিরা গ্রামে এসে পৌঁছেন।

পরদিন আগে থেকেই অবস্থান নেয়া রশিদ, লুৎফর, ফজলুর কোম্পানি মিলে এলাকার রাজাকার আল বদরদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যান। পুরো সরিষাবাড়ী রাজাকারমুক্ত করার মধ্যেই আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় মুক্তিযোদ্ধারা হানাদার বাহিসীর প্রতিরোধ মুখে পড়েন। একপর্যায়ে মুক্তিবাহিনীর হামলা আর প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ১২ জন মুক্তিযোদ্ধাসহ গ্রামের ৪৫ জন সাধারণ মানুষ শহীদ হন।

অপরদিকে ১১ ডিসেম্বর রাতেই নাজিম কোম্পানি, রশিদ, নূরুল, লুৎফর ও ফজলু কোম্পানির মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় জগন্নাথগঞ্জ ঘাটে যৌথ অভিযান চালান। সারারাতের অভিযান ও সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা সকল পাক সেনাদের পাকড়াও করতে সক্ষম হন। পরদিন ১৩ ডিসেম্বর ভোরে মিত্রবাহিনীর হাতে তাদের হস্তান্তর করা হয়।

ওইদিনই এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক গণময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সরিষাবাড়ী থানা শত্রুমুক্ত ঘোষণা করেন। সরিষাবাড়ীর আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে বিজয়ের গান। উল্লাসে মেতে উঠে মুক্তিকামী মানুষ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস

আপডেট সময় ০৯:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫