ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ইসলামপুরে বিএনপির দু’পক্ষের সংবাদ সম্মেলন

ইসলামপুর : পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপিনেতা নুরুল ইসলাম নবাব ও মনোনয়নপ্রত্যাশী নেতা শরিফুল ইসলাম খান ফরহাদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু’র বিরুদ্ধে অপপ্রচারদের প্রতিবাদে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। তিনি বলেন, ইসলামপুরের মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থী ছিলেন। দল চুলচেরা বিশ্লেষণ করে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে মনোনীত করেছে। তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে। যা কখনোই দলের মঙ্গল বয়ে আনে না।

মনোনয়নবঞ্চিত ফরহাদ খানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের নিয়ে তার অভিযোগ ভিত্তিহীন। জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ হবে না। সকলকে অপপ্রচার বন্ধ করে দলকে সুসংঘটিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ, কে, এম শহিদুর রহমান, যুগ্মসম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত আলী, যুবদলের আহবায়ক হেলাল শেখ, যুগ্মআহবায়ক মাহফুদুজ্জামান লুলু, সাবেক ছাত্রনেতা সোহেল রানা খোকনসহ দলের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ ও হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

শরিফুল ইসলাম খান ফরহাদ অভিযোগ করে বলেন, ২৬ নভেম্বর, বুধবার বিকালে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ বাবুর সমর্থকেরা আমার কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে অন্তত: চারজন আহত হয়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময় সফিউল্লাহ বুলবুল, আবু জাহিদ লিটন, পনির আহম্মেদ, জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ইসলামপুরে বিএনপির দু’পক্ষের সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫