ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

মাদারগঞ্জ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি ইউএনও নাদির শাহ ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ  উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর, বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। এর আগে তিনি ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রাণিসম্পদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বালিজুড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মাদারগঞ্জ : বের করা হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও নাদির শাহ বলেন, এই ধরনের আয়োজন আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি ইউএনও নাদির শাহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সুস্মিতা দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য আপা দিপা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশ নেয়। দেশীয় ও উন্নত জাতের পশু-পাখি, বিভিন্ন দুগ্ধজাত ও মিষ্টিজাত পণ্য, আধুনিক কৃষিযন্ত্র, খামার ব্যবস্থাপনা প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষিপদ্ধতির বহুমুখী প্রকল্প উপস্থাপনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

আপডেট সময় ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫