ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর : কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে এই শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রশীদুল আলম। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব, অভিভাবক সদস্য মো. শামীম হোসেন, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রফিকুজ্জামান রিফাত, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী তারিফুল ও আবরার প্রমুখ।

ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব বলেন, শুধু পরীক্ষায় পাসের জন্য নয়। সত্যিকারের জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা এবং নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। সহপাঠীদের কাছ থেকে শিখতে হবে। নতুন বন্ধুদের সাথে সহযোগিতা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি করতে হবে।

জামালপুর : প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সফিকুল ইসলাম খান সজীব ও অধ্যক্ষ মোহাম্মদ রশীদুল আলম। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল শিক্ষা কার্যক্রমের সুযোগ দেওয়া হবে তাতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জীবনের এই নতুন পথে হয়ত অনেক বাধা-বিপত্তি আসবে। কিন্তু মনে রাখতে হবে, দৃঢ়তা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে যেকোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও আলোকিত শিক্ষাজীবন কামনা করে তিনি।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে ফলাফলসহ কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ১০:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫