ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত

জামালপুর : বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা কমিটির সভাপতি মো. আরজু আকন্দ ও সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

দীর্ঘদিন পর বিভিন্ন দাবি আদায় ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে জামালপুরে দলিল লেখক সমিতির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বসম্মতিক্রমে ৮১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরজু আকন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হানিফ উদ্দিন।

এ উপলক্ষে ১১ অক্টোবর, শনিবার সকালে জামালপুর শহরের বেলটিয়ায় একটি অভিজাত পার্কের অডিটোরিয়ামে জামালপুর জেলা দলিল লেখক সমিতি এক সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আরজু আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম. এ. রশিদ। এতে বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব কে. এস. হোসেন টমাস।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির ঢাকা বিভাগের রফিকুল ইসলাম সরকার, ফরিদপুর বিভাগের নুরুল হক মিয়া, রংপুর বিভাগের মোস্তাফিজুর রহমান মল্লিক, রাজশাহী বিভাগের এস. এম. আয়নাল হক, ঢাকা বিভাগের মো. ফিরোজ আলম, ও রুহুল আমিন খান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন।

সমাবেশ শেষে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার ৮১সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব কে. এস. হোসেন টমাস।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১১:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫