ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে কড়া নিরাপত্তা, বললেন জেলা আনসার কমান্ড্যান্ট

সরিষাবাড়ী : বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দেশের প্রতিটি পূজা মণ্ডপে নারী ও পুরুষ সদস্যরা সমানভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, বিশেষ অভিযান ও দুর্যোগ মোকাবিলা, এমনকি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার ও ভিডিপি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ এ প্রতিবেদককে জানান, এ বছর সরিষাবাড়ী উপজেলার ৪৩টি পূজামণ্ডপে মোট ২৮২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নারী সদস্য ৮৬ জন এবং পুরুষ সদস্য ১৯৬ জন।

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে কড়া নিরাপত্তা, বললেন জেলা আনসার কমান্ড্যান্ট

আপডেট সময় ১১:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫