ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নববধূকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ১

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার বিপ্লব মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিপ্লব মিয়া (২৬) নামের একজন যুবককে গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। বিপ্লব মিয়া উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের আমের আলীর ছেলে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের দিনমুজুরের মেয়ে এক তরুণীর সাথে ঢাকায় এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের পর নববধূ তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি চখারচর বেড়াতে আসেন। ১৭ জুন, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় চখারচর গ্রামের শাহাজলের ছেলে আলিম (২৭), শিক্ষক কবিরুলের ছেলে বিদ্যালয়ের ঝাড়ুদার রিপন (২৬), আমের আলীর ছেলে বিপ্লব (২৬) মিরাজুলের ছেলে খলিল (২৫) নববধূর স্বামীকে মারপিট করে ওই নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডি ধারণ করেন। নববধূ দম্পতি লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রেখে ঢাকায় চলে যান।

কিছুদিন পর ধর্ষণের ঘটনার ভিডিও তরুণীকে পাঠিয়ে আবারও কুপ্রস্তাব দেয় ধর্ষকেরা। বিষয়টি নববধূ তার মাকে জানালে তার মা বাদী হয়ে চারজনকে আসামি করে ২০ সেপ্টেম্বর, শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী ভুক্তভোগীর মা জানান, তারা সপরিবারে ঢাকায় গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঢাকায় তার মেয়ের বিয়ে হয়।, বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে এলে ওই চারজনে তার মেয়েকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখে। পুনরায় কুপ্রস্তাব দিলে তার মেয়ে তাকে জানায়। এরপর তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে বিপ্লব মিয়াকে কোনাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার জামালপুরের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। একই সাথে আসামিদের তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়েছে। মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নববধূকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫