ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

 মেলান্দহ : পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহ উপজেলায় গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা অব্দি গণঅধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে নলকুড়ি বাজার এলাকা।

মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।

পথসভায় লিটন মিয়া বলেন, অনেক তো দল দেখেছেন। অনেককে সুযোগ দিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে। তাদের সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।

সভাপতির বক্তব্যে মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। এমন কাউকে ভোট দেবেন না, যার কাছে যেতে ভয় বা সংকোচ হয়। বরং যিনি আপনাদের দোরগোড়ায় এসে খোঁজখবর নেবেন। সুখ-দুঃখের সঙ্গী হবেন। তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন। আপনাদের দোয়া চাই।

এছাড়াও উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আলম, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, সাবেক  জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা নুরনবী এবং যুগ্মসাধারণ সম্পাদক সংগ্রামী নূরনবী ইসলামসহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

পথসভায় বক্তারা গণঅধিকার পরিষদ ঘোষিত অঙ্গীকার জনতার অধিকার, আমাদের অঙ্গীকার- তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষাই তাদের রাজনীতির মূলমন্ত্র। পরে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু’র সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে পথসভা শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

আপডেট সময় ০৯:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫