ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেলান্দহ : নিহত সুন্দর আলীর বাড়িতে তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। ভিড় করেন প্রতিবেশীরা। ছবি : বাংলারচিঠিডট

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুন্দর আলী (১৯) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী কুলিয়া ইউনিয়নের ভালুকা পশ্চিমপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর সকালে কুলিয়া ইউনিয়নের টনকি বাজারে মেহের সাজু নামে একজনের দোকানে রাজমিস্ত্রির কাজ করতে যায় সুন্দর আলী । কাজ শেষ করে বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা সুন্দর আলীকে উদ্বার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, সুন্দর আলী নামে একজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা যাওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫