ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে শিশু সুরক্ষায় অংশীজনদের সাথে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কর্মকর্তা ও বিট পুলিশ কর্মকর্তা বিজন কুমার। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুদের সকল প্রকার সহিংসতার হাত থেকে মুক্ত রেখে তাদের সর্বোত্তম সুক্ষায় সকল পর্যায়ের সেবাদাতা প্রতিষ্ঠান ও অংশীজনদের সাথে ৩০ আগস্ট, শনিবার জামালপুরে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কর্মকর্তা ও বিট পুলিশ কর্মকর্তা বিজন কুমার।

রশিদপুর নগর উন্নয়ন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে পরিকল্পনা সভায় সভার উদ্দেশ্য ও ধারণায়ন করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, রশিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম, রামনগর-তেতুলিয়া নগর উন্নয়ন কমিটির সভাপতি বাজিতুল্লাহ, জুগিরগোপা নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিপুল হাসান, নারী প্রতিনিধি সানোয়ারা বেগম, শিশু প্রতিনিধি মৌমিতা সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হাসান রিয়াদ।

জামালপুর : পরিকল্পনা সভায় অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : বাংলারচিঠিডটকম

মুক্ত আলোচনায় জামালপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের শিশু ফোরামের সদস্য এবং উন্নয়ন কমিটির প্রতিনিধিরা এলাকা জরিপের মাধ্যমে পুলিশ প্রশাসন ও কমিউনিটির শিশু ও নারী সুরক্ষায় ভূমিকার ফলাফল প্রকাশ করেন। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক পুলিশি সেবা দেওয়াসহ অন্যান্য কার্যক্রমের উপর সকলের অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় শিশু, কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার ৭০ জন প্রতিনিধি অংশ নেন।

উন্নয়ন সংঘ সূত্র জানায়, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন ও জামালপুর পৌরসভায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবিকায়ন, স্পন্সরশিপ, শিশু সুরক্ষাসহ লাগসই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে শিশু সুরক্ষায় অংশীজনদের সাথে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫