ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইমলামপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

ইসলামপুর : জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ আগস্ট, মঙ্গলবার গণমিছিল শেষের সন্ধ্যায় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয়ার। জনগণের ম্যান্ডেট পেলে আমরা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করব। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য রাজনীতি করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ইসলামী ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়।

তিনি আরো বলেন, যেখানে মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বা অন্য কোন ধর্মের মানুষের মধ্যে থাকবে না কোন বৈষম্য। জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

এতে জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মু. রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটার আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর আমীর মু. মাছুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি এহছানুল বারী আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা কেন্দ্রীয় অডিটরিয়াম মাঠ থেকে একটি বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।

জামায়াতের গণমিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইমলামপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

আপডেট সময় ১১:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫