ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মাদারগঞ্জ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও, সমাজসেবা কর্মকর্তা

মাদারগঞ্জ : ক্ষতিগ্রস্ত কৃষক জাক্কুর হাতে ১০ হাজার টাকার চেক, কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক জাকিরুল ইসলাম জাক্কুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।

২৯ জুলাই, মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায় কৃষক জাকিরুল ইসলাম জাক্কুর ক্ষতিগ্রস্ত  বসতবাড়ি পরিদর্শন করেন ইউএনও। ইউএনওকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক জাক্কুর হাতে উপজেলা সমাজকল্যাণ পরিষদের ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক, কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ এর প্রতিনিধি খাদেমুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও নয়াদিগন্তের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সাইফুল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়। এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিহত উম্মে কুলসুমের রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, ২৮ জুলাই, সোমবার রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকার দরিদ্র কৃষক জাকিরুল ইসলাম জাক্কুর গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গিয়ে জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম (৫০) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গোয়ালঘরসহ দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতির শিকার হন ওই কৃষক।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও, সমাজসেবা কর্মকর্তা

আপডেট সময় ০৯:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫