ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বোসপাড়ায় ৪ হাজার ইয়াবাবড়িসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর : জেলা গোয়েন্দা পুলিশ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে চার হাজার ১০টি নেশাজাতীয় ইয়াবাবড়ি, নগদ অর্থসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। ২৭ জুলাই, রবিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- জামালপুর পৌর শহরের বোসপাড়া এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬) ও বোষপাড়া এলাকার শাহরিয়ার আলম শিপু (৩০) এবং সদর উপজেলার কাঁচাসড়া এলাকার সাগর রহমান শাকিল (২৫)

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ জুলাই, শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। তারা দু’জনই চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে সাগর রহমান শাকিলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা খন্দকার আলী আকবর আজম নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাবড়ি পাইকারি দরে কিনে খুচরায় বিক্রি করেন। তাদের তথ্যের ভিত্তিতে ২৬ জুলাই গভীর রাতে জামালপুর শহরের বোসপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে চার হাজার ইয়াবাবড়ি ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ তিন হাজার টাকা।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বোসপাড়ায় ৪ হাজার ইয়াবাবড়িসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫