ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সারমিন

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ি গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ম শ্রেণির ছাত্রী সারমিন আক্তার (১৫)। ১৩ ফেব্রুয়ারি রাতে বিয়েটি বন্ধ করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন।

সারমিন আক্তার হিদাগাড়ি গ্রামের হেলাল মিয়ার মেয়ে এবং নব্যচর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাতে সারমিন আক্তারের বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিয়ের খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিয়ে বন্ধের নির্দেশ দেন। ইউএনও’র নির্দেশে রাতেই মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা সারমিনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পুলিশ আসার খবর পেয়ে মেয়ের বাবা ও মা আগেই বাড়ি থেকে পালিয়ে যান। ইউএনও’র নির্দেশে বঙ্গমাতা গার্লস ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাইদ শিশির সারমিনের পরিবারের অন্যান্য সবাইকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন। এ সময় আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার আদায় করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সারমিন

আপডেট সময় ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯