ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ পৌরসভার ২৪ কোটি ৪৬ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারগঞ্জ : পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউএনও ও পৌর প্রশাসক নাদির শাহ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৮১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই, সোমবার দুপুর আড়াইটার দিকে মাদারগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাদির শাহ।

এবারের বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে চার কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। রাজস্ব ব্যয় চার কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ৪৭ লাখ ৯২ হাজার ৭১৪ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ নয় হাজার ২৬৭ টাকা। এ খাতে ব্যয়ও সমপরিমাণ ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাদির শাহের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ সাইফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন।

এ সময় পৌরসভার হিসাবরক্ষক সাখাওয়াত হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জ পৌরসভার ২৪ কোটি ৪৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৯:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫