ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

জামালপুর : বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এ শহীদদের স্মরণে জামালপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। ১৯ জুলাই, শনিবার বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কলেজ কর্তৃপক্ষ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ শেষে অভিমত প্রকাশ করে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আজকের এই বৃক্ষ রোপণের মাধ্যমে তাঁদের স্মরণ করা এক প্রশংসনীয় উদ্যোগ। শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। এই বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি বার্তা—জীবন দিতে হয় যেমন মুক্তির জন্য, তেমনি পরিবেশ বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে।

জামালপুর : জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। তিনি বলেন, এই ক্যাম্পাসে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ আমাদের গৌরব ও দায়িত্বের প্রতীক। আমাদের শিক্ষার্থীরা যেন এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও পরিবেশবোধে উজ্জীবিত হয়, সেই প্রত্যাশা করি। শহীদদের আত্মত্যাগের ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়।

অনুষ্ঠানে অন্যান্যের‍ মধ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, কলেজের শিক্ষকবৃন্দ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ফোরামের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা শহীদদের নামে বৃক্ষরোপণ করেন। পরে শহীদদের মাগফিরাত কামনায় ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

আপডেট সময় ০৯:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫