ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রীদের রক্তের শ্রেণি নির্ণয়

রক্তের বন্ধনের সদস্যরা সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ছাত্রীদের বিনামূল্যে রক্তের শ্রেণি নির্ণয় করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘আপনার জন্মদিনটি রক্তদান করে পালন করুন’ এই আওয়াজে বিনামূল্যে রক্তের শ্রেণি নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন। ১৩ ফেব্রুয়ারি সকালে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে কলেজটির গণিত বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ আনোয়ার খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। এ ছাড়াও গণিত বিভাগের সহকারী অধ্যাপক নির্মল দত্ত বক্তব্য রাখেন ।

সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদান করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পরে কলেজ ক্যাম্পাসে প্রায় ৩০০ ছাত্রীর বিনামূল্যে রক্তের শ্রেণি নির্ণয় করা হয়। কর্মসূচি পরিচালনা করেন রক্তের বন্ধনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, খালেদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব আল রাজ হেলাল, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক হামিদুল হক সিমান্ত এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক শাকিল মিয়া।

এ সময় রক্তদানের প্রয়োজনীয়তা অনুভব করে স্বেচ্ছায় রক্তদান করেন কলেজের ছাত্রী সেবা ও ফাহমিদা এবং কর্মচারী রিমা।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রীদের রক্তের শ্রেণি নির্ণয়

আপডেট সময় ০৮:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯