ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে বাইসাইকেলে বাসের ধাক্কা, এক শিশু নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় জিসান হাসান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ১৫ জুন, রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কের রামরামপুর খেয়া ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু জিসান হাসান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহীদ জামানের ছেলে ।

স্থানীয়রা জানান, জিসান হাসান তার বাইসাইকেলটি মেরামতের জন্য সকালে স্থানীয় রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়। বাইসাইকেল মেরামত শেষে বাড়ি ফিরছিল জিসান। রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মুকুল পরিবহনের একটি বাস পেছন থেকে জিসানের সাইকেলে ধাক্কা দিলে জিসান গুরুতর আহত হয়।

এ সময় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা জিসানকে আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ এ প্রতিবেদককে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে বাইসাইকেলে বাসের ধাক্কা, এক শিশু নিহত

আপডেট সময় ০৮:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫