ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা সম্ভব নয় : মিজানুর রহমান ভূঁইয়া

শেরপুর : জিন্দা পার্কে অর্ধ-দিনব্যাপী এনএসএসবি’র নেচার ফিল্ড ওয়াকে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা ও রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (NSSB) এর চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

১২ জুন, বৃহস্পতিবার জিন্দা পার্কে অর্ধ-দিনব্যাপী নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে নেচার ফিল্ড ওয়াক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র, পরিবেশগত সচেতনতা এবং টেকসই জীবনের গুরুত্ব সম্পর্কে সরাসরি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি করা।

মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নেচার ফিল্ড ওয়াকের মাধ্যমে প্রকৃতিপ্রেমী, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করে প্রকৃতির মাঝে হাতে-কলমে শেখার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেন। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এবং তাদের মধ্যে সংরক্ষণের মনোভাব গড়ে তোলে। মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা এবং রক্ষা করা সম্ভব নয়।

শেরপুর : এনএসএসবি’র নেচার ফিল্ড ওয়াক কর্মসূচিতে তরণদের দেওয়া হয় সনদপত্র। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ পরিবেশ শিক্ষা, গবেষণা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রকৃতিপ্রেমী ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নেচার ফিল্ড ওয়াকের মতো কার্যক্রম এরই অংশ।

এ সময় বৃক্ষ বিশেষজ্ঞ মো. আজহারুল ইসলাম খান, সংগঠনের পরিচালক কাজী এহসানুল রশিদ, সাধারণ সম্পাদক সোহান সাইয়্যিদ, লাইফ মেম্বার মহিউদ্দিন আহমেদ, নেচার ফিল্ড ওয়াক কো-অর্ডিনেটর সালমান বিন সুলতান, মো. নিহাল রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

১২ জুন জিন্দা পার্কের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতি চিনতে শিখেন। পাশাপাশি বাস্তব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্রের সম্পর্ক ও আন্তঃক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ এর পরিবেশবিদ ও ফিল্ড প্রশিক্ষকদের নেতৃত্বে দিনটি ছিল জ্ঞান ও অনুপ্রেরণায় পরিপূর্ণ।

পরে অংশগ্রহণকারীদেরকে প্রকৃতির প্রতি তাদের আগ্রহ ও শেখার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে সনদপত্র দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা সম্ভব নয় : মিজানুর রহমান ভূঁইয়া

আপডেট সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫