ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে বৃহদ জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

oplus_0

জামালপুর সদর উপজেলার নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন, শনিবার সকাল ৯টায় নরুন্দি বেপারীপাড়ায় বৃহদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, নিয়ামত উল্লাহ মুন্সি প্রজন্মের পক্ষে ইঞ্জিনিয়ার সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নরুন্দি ইউনিয়নের প্রাচীন সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠ। প্রতি বছর দুই ঈদের নামাজ বড় জামাতে নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। মুসুল্লিরা ঈদগাহ মাঠে এসে ঈদের নামাজ পড়তে সাচ্ছন্দ্যবোধ করেন। সে জন্য আমরা আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকি এই ঈদগাহে ইউনিয়নের বেশির ভাগ মানুষ ঈদের নামাজ পড়তে আসেন।

জামালপুর : নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দোয়ায় অংশ নেন হাজারো মুসল্লি। ছবি : বাংলারচিঠিডটকম

তারা আরও বলেন, এই ঈদগাহে যারা ঈদের নামাজ পড়ে তাদের দায়িত্বও অনেক। মুসুল্লিরা যাতে সুন্দর একটি পরিবেশে ঈদের নামাজ পড়তে পারে সেই দিকে খেয়াল রাখা সবার দায়িত্ব। আপনারা যদি সকলে সহযোগিতা না করেন তাহলে এ ঈদগাহ নামাজ পড়ার জন্য উপযোগী করে তোলা সম্ভব না। আগামী ঈদের নামাজ যাতে আরও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

ঈদের নামাজের জামাতে ইমামতি করেন নরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সুহাইল আহম্মেদ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতী সুহাইল আহম্মেদ।

এ ছাড়াও নরুন্দি ইউনিয়নের রেলওয়ে স্টেশন জামে মসজিদ ঈদগাহ, কচুনধরা ঈদগাহ, তারাগঞ্জ ঈদগাহ এবং আমলীতলা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে বৃহদ জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫