ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। ২৮ মে, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ জুন, মঙ্গলবার পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী। যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আব্বাস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সার্জন ডা. নুজহাত আফরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা হাফেজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সকল শ্রেণির মানুষের জন্য পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে প্রত্যেকের প্রতি আহবান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

আপডেট সময় ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫