ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

জামালপুর : বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি চলাকালে আদালত প্রাঙ্গণে সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। ৫ মে সোমবার সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই কর্মবিরতির আয়োজন করে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি সরওয়ার জাহান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জান রবিন, প্রচার সম্পাদক সাজিদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফুন নাহার দীপা, কার্যনির্বাহী সদস্য সাহানুর হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে অধ:স্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান বক্তারা। অধ:স্তন আদালতের কর্মচারীদের দাবি অবিলম্বে বাস্তাবয়ন করে দীর্ঘ দিনের বৈষম্য দূর করতে সরকারের কাছে আহবান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫