ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

কালভার্টের নিচে বৃদ্ধ সমজ উদ্দিনের মরদেহ

ইসলামপুর : সমজ উদ্দিনের মরদেহ দেখতে কালভার্ট এলাকায় স্থানীয় জনতার ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের পরদিন টিএন্ডটি অফিস সংলগ্ন বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে সমজ উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। নিহত ওই ব্যক্তি উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার তমেজ প্রধানের ছেলে।

জানা গেছে, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে কালভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় সমজ উদ্দিনের (৬০) মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় পথচারীরা। পরে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত সমজ উদ্দিনের মেয়ে মারিয়া আক্তার মিম এ প্রতিবেদককে বলেন, ২১ এপ্রিল সোমবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা হাসপাতাল সংলগ্ন বাইপাস সড়কে একটি ফিজিও থেরাপি সেন্টারে থেরাপি দেওয়ার কথা বলে সমজ উদ্দিন বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে দেখি ওটা আমার বাবার মরদেহ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, সমজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

কালভার্টের নিচে বৃদ্ধ সমজ উদ্দিনের মরদেহ

আপডেট সময় ০৪:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫