ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আব্দুল মালেক ভূইয়া। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. আব্দুল মালেক ভূইয়া (৪৫)। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেক মুসুল্লীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মো. খোরশেদ আলী মুসুল্লীর বসত বাড়ির উত্তর পাশে গলির রাস্তা থেকে মাদক কারবারি মো. আব্দুল মালেক ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। তবে গাঁজার পরিমাণ জানা যায় নি।

মাদক কারবারির কাছ থেকে উদ্ধার করা গাঁজা। ছবি : র‌্যাব

গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯