ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

দেওয়ানগঞ্জে গাছকাটা শ্রমিকের মৃত্যু

 দেওয়ানগঞ্জ : গাছ থেকে পড়ে শ্রমিক মারা যাওয়ার ঘটনাস্থল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে একজন গাছকাটা শ্রমিক মারা গেছেন। ১৯ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাঠের বেপারি আবুল হোসেনের কয়েকটি গাছ কাটার জন্য পশ্চিমপাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি। একপর্যায়ে তিনি একটি গাছে উঠে ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান।

পরে গুরুতর আহত নজরুল ইসলামকে কুরিগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুুর রহিম বাংলারচিঠিডটকমকে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে গাছকাটা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫